| রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় বিকেবির এমডি সঞ্চিয়া বিন্তে আলী, পরিচালক ড. এম ছায়েদুর রহমান ও মাকছুমা আকতার বানু এবং ডিএমডি মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয় ও কৃষি ব্যাংক কমপ্লেক্সের সব ডিএম-ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam