শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

  |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দুজন সহকারী মুখপাত্র কাজ করবেন। তারা হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।

আরিফ হোসেন ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com