শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকে যুক্ত হলো আরো চার নতুন বিভাগ

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকে যুক্ত হলো আরো চার নতুন বিভাগ

বাংলাদেশ ব্যাংকে যুক্ত হলো আরো চার নতুন বিভাগ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আরো চারটি নতুন বিভাগ চালু করা হয়েছে। বিভাগ চারটি হলো ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ।

আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকে ৬১টি বিভাগ চালু রয়েছে। নতুন চারটি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা দাঁড়াল ৬৫-তে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ব্যাংক পরিদর্শন ও পরিপালনসংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীলকরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগগুলোর আওতাধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও তাদের শাখাগুলোর পরিদর্শন-পরবর্তী পরিপালনসংক্রান্ত কার্যক্রম সম্পাদন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ এ-সংক্রান্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর অধীনে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক থাকবে। আর জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পরিদর্শন কার্যক্রম সম্পাদন হবে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯ থেকে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com