শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাজার থেকে একদিনে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

বাজার থেকে একদিনে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক খাত থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। গতকালও ২৬টি ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরের আড়াই মাসেই প্রায় ১৭৫ কোটি ডলার কেনা হলো। এতে ডলারের দরপতন ঠেকানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।

তিন অর্থবছর ধরে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিক্রি না করে উল্টো বাজার থেকে ডলার কেনা শুরু করে। মূলত চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন।

ব্যাংক বিমাকে তিনি বলেছেন, ‘বাজারে ডলার সরবরাহের তুলনায় চাহিদা কম। এ কারণেই বাংলাদেশ ব্যাংক জুলাই থেকে ডলার কেনা শুরু করে। এখন পর্যন্ত ১৭৫ কোটি ডলার কেনা হয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল নিলামের মাধ্যমে ২৬টি ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছে। এতে প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা।

এদিকে ডলার ক্রয় ও সরবরাহ বাড়ায় রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। তবে আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী এর পরিমাণ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ২০ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ছিল। বাজার থেকে ডলার কেনার পাশাপাশি রিজার্ভ বাড়াতে বিদেশী সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঋণও ভূমিকা রেখেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com