শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

  |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে এ পর্যন্ত ৫ হাজার কোটি টাকার বেশি জামানতবিহীন ডিজিটাল লোন বিতরণ করা হয়েছে। চালু হওয়ার মাত্র তিন বছরের মধ্যেই এই মাইলফলক অর্জিত হয়েছে। এ সময়ের মধ্যে ১ কোটি ২৭ লাখ বারেরও বেশি এই ছোট অঙ্কের লোন গ্রহণ করেছেন ১৯ লাখের বেশি গ্রাহক।

রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিকাশ।

বিকাশ ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল লোন সুবিধা দেশের সব ৬৪ জেলা থেকেই গ্রহণ করেছেন গ্রাহকরা। লোন গ্রহণকারীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ নারী। বেশিরভাগ গ্রাহকই একাধিকবার এই লোন সেবা ব্যবহার করেছেন।

প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা কিংবা সীমিত ব্যাংকিং সুবিধাপ্রাপ্ত সাধারণ মানুষের জন্য এই ডিজিটাল লোন-সেবা দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কোনও ধরনের কাগজপত্র ছাড়াই গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনও সময় মাত্র কয়েকটি ধাপে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন লোন নিতে পারছেন।

গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে লেনদেনের ইতিহাস ও তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হচ্ছে লোনের পরিমাণ। সিটি ব্যাংক থেকে বিতরণ করা এই লোন গ্রাহকরা চিকিৎসা ব্যয়, শিক্ষা, ব্যবসার মূলধন বাড়ানো, নতুন উদ্যোগ শুরু, ভ্রমণসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন।

বিকাশ অ্যাপ থেকে ডিজিটাল লোন নেওয়ার সময় কোনও নথিপত্র জমা দিতে হয় না। নির্ধারিত সময়ে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা পরিশোধ হয়ে যায়। লোন গ্রহণের সময়ই অ্যাপ থেকে সুদের হার, প্রসেসিং ফিসহ সব শর্ত ও খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারেন গ্রাহকরা। নির্ধারিত সময়ের আগেই লোন পরিশোধ করলে শুধুমাত্র ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হয়। কিস্তি পরিশোধের তারিখ অ্যাপ নোটিফিকেশন ও এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়।

এ ছাড়া জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে বিকাশ ও সিটি ব্যাংক চালু করেছে ‘পে-লেটার’ সেবা। পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও গ্রাহকরা এই সেবার মাধ্যমে বিকাশ অ্যাপে থাকা ডিজিটাল লোন লিমিট ব্যবহার করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারছেন। ‘পে-লেটার’ সেবায় নেওয়া লোন ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনও সুদ দিতে হয় না। চাইলে সহজ মাসিক কিস্তিতেও এই লোন পরিশোধের সুবিধা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com