শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজিএমইএর মতবিনিময় সভায় আলোচনা ব্যাংকিং সমস্যায় উৎপাদন বন্ধ রেখেছে প্রায় ৪০০ পোশাক কারখানা

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বিজিএমইএর মতবিনিময় সভায় আলোচনা  ব্যাংকিং সমস্যায় উৎপাদন বন্ধ রেখেছে প্রায় ৪০০ পোশাক কারখানা

দেশের ৪০০টি পোশাক কারখানা ব্যাংকিং সমস্যার কারণে বর্তমানে উৎপাদন বন্ধ রেখেছে। গতকাল শিল্পসংশ্লিষ্ট পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিজিএমইএর এক মতবিনিময় সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। সভায় অংশগ্রহণ করা ৭০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসরণ করে খেলাপি ঋণ নীতিমালার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ১০ বছরে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। এছাড়া সভায় দীর্ঘদিন ধরে রুগ্‌ণ হয়ে থাকা ৭৭টি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ব্যাংকিং সমস্যা নিয়ে সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে ৭০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয়। সংগঠনের সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ এবং বিজিএমইএর এক্সিট পলিসি-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ও ওয়ান স্টপ সেলসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com