শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশ ভ্রমণকারীরা মোবাইল রোমিংয়ের বিল টাকায় পরিশোধ করতে পারবে

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

বিদেশ ভ্রমণকারীরা মোবাইল রোমিংয়ের বিল টাকায় পরিশোধ করতে পারবে

বিদেশ ভ্রমণকারীরা মোবাইল রোমিংয়ের বিল টাকায় পরিশোধ করতে পারবে

বিদেশ ভ্রমণে বাংলাদেশীদের রোমিং বিল টাকায় নিতে মোবাইল অপারেটরদের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে গ্রাহকের কাছ থেকে মোবাইল অপারেটররা টাকায় বিল নিতে পারবে। এতে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল পেমেন্ট করা যাবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশিকা ২০১৮-এর ১ নং খণ্ডের ১৮, ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে মোবাইল অপারেটরদের মোবাইল ফোন রোমিং পরিষেবা ব্যবহারের বিল পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করার অনুমতি রয়েছে। এখন থেকে আবাসিক বাংলাদেশী ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে বাংলাদেশের মোবাইল অপারেটররা একজন গ্রাহকের কাছ থেকে টাকায় পেমেন্ট গ্রহণ করতে পারবে। এতে প্রতি ট্রিপে সর্বোচ্চ ৬ হাজার টাকা ও এক ক্যালেন্ডার বছরে ৩০ হাজার টাকা পেমেন্ট করা যাবে।

তবে এ সেবা সক্রিয় করতে মোবাইল অপারেটরদের কিছু নির্দেশনা মানতে হবে। তার মধ্যে রয়েছে একাধিক মোবাইল নম্বর/অপারেটর ব্যবহারের জন্য উল্লিখিত সীমা অতিক্রম করা যাবে না, ভ্রমণকারীর বৈধ ভিসা এবং টিকিট থাকতে হবে, ভ্রমণের এক সপ্তাহ আগে রোমিং পরিষেবা সক্রিয় করতে হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com