শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল ইবিএল ও মাস্টারকার্ড

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল ইবিএল ও মাস্টারকার্ড

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল ইবিএল ও মাস্টারকার্ড

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় উপস্থিত ছিলেন কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাড, ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার ও মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল। নতুন কার্ডটিতে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন ও মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে, যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড পোর্টফোলিওভুক্ত এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা মাস্টারকার্ড প্রাইসলেস স্পেশাল প্লাটফর্মে একচেটিয়া সুবিধা ভোগ করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com