| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শাখা-উপশাখা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক একটি ভার্চুয়াল কর্মশালা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. কামরুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন।
এসময় উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ, মহাব্যবস্থাপকবৃন্দ- মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, ক্যামেলকো মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল এবং নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক-চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।
উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ ইস্যুকে শুদ্ধাচার ও সুশাসনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে অংশগ্রহণকারী সকল কর্মকর্তাকে সচেতন থাকার জন্য আহবান জানান।
এছাড়া কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন রিপোর্টিং এবং সংশ্লিষ্ট দলিলায়ন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam