| রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেসিক ব্যাংক লিমিটেডের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ গতকাল রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান। সভায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মো. আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। এ সময় ডিএমডি আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam