| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত
বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, মো. এম লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমডি আবু মো. মোফাজ্জেল, জিএম মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী প্রমুখ।
Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam