শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

ব্যাংক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ব্যাংক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ব্যাংক ও ব্যাংকের সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ক্ষতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। যেসব ব্যবস্থা নিতে হবে, সে সম্পর্কেও ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সব ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থার ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করে সুপারিশ দেওয়ার জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে।

ধোঁয়া ও তাপ চিহ্নিত করার জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, আগুন লাগার সংকেত দেওয়ার জন্য ফায়ার অ্যালার্ম ও আগুন নেভানোর ব্যবস্থা কার্যকর রয়েছে কি না, তা পরীক্ষা করে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য চারটি ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এই চারটি ব্যবস্থা হলো স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কার্যকর করা; ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইশার স্থাপন; অগ্নিনির্বাপণ অনুশীলন বা মহড়ার আয়োজন ও স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন এবং অগ্নিনির্বাপণব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

চিঠিতে ব্যাংকের স্পর্শকাতর স্থানসমূহ, যেমন সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বলেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনায় অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com