শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ৯ লাখের বেশি গ্রাহক

  |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ৯ লাখের বেশি গ্রাহক

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ৯ লাখের বেশি গ্রাহক

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এখন নয় লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, ব্যাংকটির জন্য এটি এক অনন্য মাইলফলক। ২০২১ সালে যাত্রা করা এ অ্যাপের ডিজাইন করা হয়েছিল বাংলাদেশের মানুষের বৈচিত্র্যময় জীবনধারা ও আর্থিক প্রয়োজন পূরণের লক্ষ্য নিয়ে। চলতি বছরের মার্চে আস্থা অ্যাপে প্রায় ১৯ হাজার ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা দেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপভিত্তিক লেনদেনে নতুন এক বেঞ্চমার্ক।

আস্থা অ্যাপ ব্যবহারকারী ৫৩ শতাংশ গ্রাহকের বয়স ২১-৩৫-এর মধ্যে। অন্যদিকে এ অ্যাপের লাইফস্টাইল ফিচার ব্যবহারকারীর ৬১ শতাংশই তরুণ। গ্রাহকরা নিজেদের ব্যাংকিং লেনদেনের ৭১ ভাগই সম্পন্ন করেন এ অ্যাপের মাধ্যমে।

আস্থা অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিজেদের দৈনন্দিন ব্যাংকিং প্রয়োজন পূরণ করতে পারছেন। এনপিএসবি ও আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে রিয়াল-টাইম ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে এ অ্যাপের মাধ্যমে মোবাইল টপআপসহ বিভিন্ন পরিষেবার বিল পরিশোধও করা যায়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com