| বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা ১০১ কোর্স সম্পন্ন করেছেন ব্র্যাক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ৬৮ নারী উদ্যোক্তা
ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা এক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর অধীনে সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ৩৮ জন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩০ জন নারী উদ্যোক্তা সফলভাবে ‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্ন করেছেন। এসব উদ্যোক্তা বাংলাদেশের এসএমই ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।
তিন মাসব্যাপী এ সার্টিফিকেশন কোর্সে ছিল ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টিম বিল্ডিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং কারখানা পরিদর্শনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এ কোর্সের গ্র্যাজুয়েটরা এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে একটি তিন মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হবেন, যা তাদের ব্যবসায় উদ্যোগের কৌশলগত দক্ষতা আরো বৃদ্ধি করবে। নতুন উদ্যোক্তাদের বাজারের বাস্তব অভিজ্ঞতা দিতে তাদের জন্য উভয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীরও আয়োজন করা হয়।
ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা গ্র্যাজুয়েশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ডিরেক্টর অব উইমেন এমপাওয়ারমেন্ট সেল ড. নুসরাত হাফিজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবালসহ উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam