| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা
পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হয়েছেন এম মাসুদ রানা। এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত ছিলেন। তার এ পদোন্নতি ১ আগস্ট থেকে কার্যকর হবে।
২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে এম মাসুদ রানা ব্যাংকটির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, গভর্ন্যান্স ও অপারেশনাল কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও ব্যাংক খাতে কাজ করেছেন। ব্র্যাক ব্যাংকের উদ্ভাবন, টেকসইতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং যাত্রায় তার অবদান উল্লেখযোগ্য।
এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানিতে যোগদানের মাধ্যমে এম মাসুদ রানা তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বেক্সিমকোর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল বিভাগে, সানোফি-অ্যাভেনটিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে এম মাসুদ রানা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam