শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড চালু

  |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড চালু

ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড চালু

ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সলিউশন হিসেবে কাজ করবে। এ নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্লাটফর্মে বাংলা ও বিকাশ কিউআরসহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এছাড়া এ কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি একটি সুবিধাজনক সলিউশন। কারণ প্রবাসীরা ই-কেওয়াইসি প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসেও ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সব প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন।

গ্রাহকরা এ অ্যাকাউন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ভার্চুয়াল ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির আধুনিক ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা নিতে পারবেন। যারা ফিজিক্যাল কার্ড বহন না করেই নিরাপদ ও স্মার্ট ব্যাংকিং সেবা উপভোগ করতে চান, তাদের কাছে ও বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের কাছে এ কার্ড বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এ কার্ড ব্যবহার করে মাল্টিকারেন্সি ট্রানজ্যাকশনও করতে পারবেন। এ কার্ড ব্যবহার করে তারা প্রচলিত ব্যাংকিং নিয়ম মেনে আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে সাবস্ক্রিপশন সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com