| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট চালু করতে ভিসার সঙ্গে চুক্তি করল ব্র্যাক ব্যাংক
ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট চালু করতে ডিজিটাল পেমেন্টস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে গ্রাহকরা আরো দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উপায়ে বাংলাদেশ থেকে ৯০টিরও বেশি দেশে অর্থ পাঠাতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam