শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব

  |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব

আলোচিত মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে সব ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য (দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর আগে আলোচিত মডেল মেঘনা আলমকে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ১৫ এপ্রিল মেঘনা, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করে ধানমন্ডি মডেল থানা পুলিশ। মামলায় বলা হয়, মডেল মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন। যদিও মামলার এজাহারে কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com