| বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
মধুমতি ব্যাংক পিএলসি ও কাজী আবেদীন টেক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরীর উপস্থিতিতে ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান এবং কাজী আবেদীন টেক্সের এমডি কাজী নাজমুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এই এমওইউর মাধ্যমে কাজী আবেদীন টেক্সের কর্মীরা মধুমতি ব্যাংকের গুলশান শাখা থেকে পে-রোল ব্যাংকিং সেবাসহ ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ সুবিধা পাবেন।
Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam