| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
মধ্যস্বত্বভোগীরা না থাকলে ঘরে খাবার পৌঁছাত না
মধ্যস্বত্বভোগী ও মিলারদের অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়, কিন্তু তারা না থাকলে ভোক্তার ঘরে খাবার পৌঁছাত না বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি এসব কথা বলেন। কনক্লেভের মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, মধ্যস্বত্বভোগী ও মিলারদের আমরা অনেক সময় নেতিবাচকভাবে দেখি, কিন্তু তারা বাজার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, আমরা সাপ্লাই চেইনের অংশ নিয়ে দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই।
তিনি আরো বলেন, এ ধরনের ঢালাও মন্তব্য বাজার ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি করে এবং অন্যদের সুযোগ করে দেয়। ইসলামী ব্যাংক এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও জানান তিনি।
Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam