| মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
মানি লন্ডারিং প্রতিরোধে বামেলকো সম্মেলন অনুষ্ঠিত
মানি লন্ডারিং প্রতিরোধে বীমা খাতের ভূমিকা জোরদারে রাজধানীর কারওয়ান বাজারে বামেলকো সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকোজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (আইসিসিএবি) উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপপ্রধান কর্মকর্তা মো. আমির উদ্দিন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসিএবির প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস এফসিএ। প্রধান অতিথির বক্তব্যে মো. আমির উদ্দিন বলেন, ‘মানি লন্ডারিং দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে অন্যতম অন্তরায়। এর বিরুদ্ধে প্রতিটি পর্যায়ে একযোগে কাজ করতে হবে।’ সভাপতির বক্তব্যে প্রবীর চন্দ্র দাস বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে কর্মকর্তারা শুধু আইনকানুন নয়, বরং একটি সতর্ক, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তুলবেন। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন আইসিসিএবির জেনারেল সেক্রেটারি মইনুল হাই আসিফ।’
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam