| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের আশুলিয়া উপশাখার উদ্বোধন
মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) আশুলিয়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার সাভারে অবস্থিত আশরাফ প্লাজায় গতকাল নতুন উপশাখাটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন প্রধান মো. রাশেদ আকতার এবং আশুলিয়া উপশাখার ব্যবস্থাপক অসীম কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সাধারণ সেবা বিভাগের প্রধান, এলাকা প্রধান ও ক্লাস্টার প্রধানরা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam