শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

মিডল্যান্ড ব্যাংক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের সহযোগিতায় সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে ইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর (আইসি) অধ্যাপক ড. আব্দুর রব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান।

সেমিনারটি সঞ্চালনা করেন সিপিসির পরিচালক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং-এর প্রধান ও চিফ ব্যাংক্যাশিওরেন্স অফিসার মো. রাশেদ আকতার এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং-এর ম্যানেজার মোহাম্মদ ফারুক উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com