| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী
মেঘনা ব্যাংক পিএলসির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন উজমা চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)।
উজমা চৌধুরী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। দেশটির পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএর হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছেন।
উজমা চৌধুরী ২০০৮ সালের অক্টোবর থেকে প্রাণ-আরএফএল গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচির (ইউসিইপি) ফাইন্যান্স ও অডিট কমিটির সদস্য এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সক্রিয় সদস্য।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam