| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
মেঘনা ব্যাংকে এমটিও ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন
মেঘনা ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে। ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার ফর এক্সিলেন্সে সম্প্রতি এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমডি ও সিইও কাজী আহ্সান খলিল। এ সময় আরো উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে মজিবুর রহমান। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মকর্তাদের ব্যাংক খাতের মৌলিক জ্ঞান, দক্ষতা ও মেঘনা ব্যাংকের করপোরেট সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া হবে।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam