শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেটলাইফের নতুন স্বাস্থ্য বীমা ১০ জটিল রোগে দেবে আর্থিক সুরক্ষা

  |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

মেটলাইফের নতুন স্বাস্থ্য বীমা ১০ জটিল রোগে দেবে আর্থিক সুরক্ষা

স্ট্রোক, ক্যান্সার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল রোগের ফলে সৃষ্ট শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্য বীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই উইথ আরওপি)’ শীর্ষক এ প্ল্যান বীমা গ্রহীতা ও তার পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে। এতে স্ট্রোক ও ক্যান্সারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর এবং নন-ক্যান্সারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্য থাকছে আর্থিক সুরক্ষা।

নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার বিষয়কে বিবেচনা করে তৈরি এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য অসুস্থতা-কেন্দ্রিক জীবন বীমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কাভারেজ নিতে পারবেন। গ্রাহকের জন্য এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেয়ার সুবিধাও রয়েছে। এছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কাভারেজের পুরো অর্থ (শতভাগ) দেয়া হবে। পলিসির মেয়াদ পূর্তিতে বা কাভারেজ-বহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহক। কাভারেজের পরিমাণ ৩-২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘গ্রাহকের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে নতুন এ স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন-পাঁচদিনের মধ্যে দাবি নিষ্পত্তির ধারাবাহিক রেকর্ড মেটলাইফের প্রতি গ্রাহকদের আস্থা আরো সুদৃঢ় করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com