| সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত
মেট্রোরেল স্টেশনে এটিএম ও সিআরএম স্থাপন করবে ওয়ান ব্যাংক
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোয় এটিএম ও সিআরএম বুথ স্থাপন করবে ওয়ান ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি উত্তরার মেট্রোরেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় ডিএমটিসিএল এমডি মোহাম্মদ আবদুর রউফ এবং ওয়ান ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএমটিসিএল কোম্পানি সচিব (যুগ্ম সচিব) খোন্দকার এহতেশামুল কবীর এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam