| মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপির প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপির উপ-প্রকল্প পরিচালক মো. আয়ুব আলী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান একেএম বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মো. কামরুল ইসলাম।
Posted ৫:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam