শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   217 বার পঠিত

যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার এবং স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েনসহ সংশ্লিষ্ট ডিএমডিরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ২০টি শাখার ব্যবস্থাপক ও অপারেশনস ম্যানেজার এবং আটটি উপশাখার ব্যবস্থাপকরা। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু শাখা ব্যবস্থাপকদের প্রতি খেলাপি ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com