শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আসন্ন রমজান ও ঈদ উৎসবকে আরো আনন্দময় করে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এর আওতায় কেনাকাটা, ভ্রমণ ও ডাইনিংয়ে নানা সুবিধা প্রদান করা হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকরা প্রিয়জনদের সঙ্গে ডাইনিংয়ে উপভোগ করতে পারবেন বিশেষ ছাড়। নির্বাচিত রেস্টুরেন্টে মিলছে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি থাকছে প্রিমিয়াম হোটেলের জন্য ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোটেলে ‘পে ফর ওয়ান, গেট ফর ফোর’ অফারের মাধ্যমে গ্রাহকরা মাত্র একজনের খরচে চারজন ভোজনের সুযোগ পাবেন।

লাইফস্টাইল পণ্য কেনাকাটার ক্ষেত্রেও থাকছে বিভিন্ন অফার। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড, গহনা ও সৌন্দর্যসামগ্রীর দোকানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন গ্রাহকরা। পাশাপাশি নতুন ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে মিলবে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা। অন্যদিকে ঈদে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা থাকছে। পাশাপাশি এয়ারলাইন ও ট্রাভেল এজেন্টদের কাছ থেকে বিশেষ ছাড়ে বিমান ভাড়ার সুবিধাও পাবেন গ্রাহকরা। এছাড়া প্রতিটি লেনদেনের সঙ্গে থাকছে আরো চমক। ক্রেডিট ও ডেবিট কার্ডসহ সব অনলাইন লেনদেনে মিলবে রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক ও অতিরিক্ত সঞ্চয়ের সুযোগ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com