| শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে রূপালী ব্যাংক
রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে জুলাই ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি হাসান তানভীর। ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান ও জিএম মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার এবং করপোরেট শাখার নির্বাহীসহ সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam