শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজশাহী ব্যাংকার্স ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এনআরবিসি ব্যাংক

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

রাজশাহী ব্যাংকার্স ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এনআরবিসি ব্যাংক

ব্যাংকার্স ক্লাব রাজশাহী আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিটি ব্যাংককে ৫৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। টসে জয়ী হয়ে এনআরবিসি ব্যাংক প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে সিটি ব্যাংক ৮১ রানে গুটিয়ে যায়।

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। ফাইনাল ম্যাচে ১৪ রান করার পাশাপাশি ৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এনআরবিসি ব্যাংকের রাজশাহী দলের অলরাউন্ডার মো. মেহেদী হাসান আবীর। সম্প্রতি অনুষ্ঠিত ফাইনাল খেলার বিজয়ী দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খান। তিনি ট্রফিটি এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের হাতে প্রদান করেন।

বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. অরুপ হায়দার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এনআরবিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, রাজশাহী অঞ্চলের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী শাখার ব্যবস্থাপক আইজ্যাক নিউটন এবং ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হাবীবসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com