শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লোকসানের কারণে এজিএমের আগে লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

লোকসানের কারণে এজিএমের আগে লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন

লোকসানের কারণে এজিএমের আগে লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। যদিও আর্থিক প্রতিবেদন সংশোধনের পর লোকসান হওয়ার কারণে ব্যাংকটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের জবাবে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্যানুসারে, গত বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সভায় ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ ঘোষণা করেছিল গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ। ২০২৪ সালের ৮ আগস্ট বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত এ লভ্যাংশ অনুমোদনের কথা ছিল। তবে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়। নতুন পর্ষদ ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে বড় ধরনের ত্রুটি খুঁজে পায় এবং সেটি সংশোধনের উদ্যোগ নেয়। আগের আর্থিক প্রতিবেদনে কর-পরবর্তী মুনাফা দেখানো হলেও সংশোধিত আর্থিক প্রতিবেদনে ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির লোকসান হয়েছে এবং সংরক্ষিত আয়ও ঋণাত্মক হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পর্ষদ আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে কোম্পানি আইনের বিধিবিধান এবং বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শ অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

সংশোধিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৭৭ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com