| মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থ সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের হাতে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী, মুখ্য গবেষক ও কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাসানুজ্জামান এবং সহ-গবেষক অধ্যাপক ড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট এবং সিএসআর বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান অংশ নেন।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam