| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
শেয়ার কিনবেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক সাইফ সালেহ ব্যাংকটির ৫০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৭৬৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭৬ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৪৯। এর মধ্যে ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ২৪, বিদেশী বিনিয়োগকারী ৩১ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam