| রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 133 বার পঠিত
শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের সেলাই প্রশিক্ষণ দেবে ব্র্যাক ব্যাংক ও বিএনএফডি
শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষ করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ জাতীয় বধির সংস্থা (বিএনএফডি) যৌথভাবে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। চলতি বছরের মধ্যে প্রায় ১০০ নারীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বিএনএফডির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং বিএনএফডির প্রশাসক মো. মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের অন্যতম সিএসআর (সামাজিক দায়িত্ববোধ) উদ্যোগ ‘অপরাজেয় আমি’র অংশ হিসেবে এ প্রশিক্ষণ কেন্দ্রটি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেয়া হবে, এর মাধ্যমে তারা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবেন অথবা পোশাক শিল্পে চাকরির সুযোগ পাবেন।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam