শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের ঋণমান ‘‌ডাবল এ’

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের ঋণমান ‘‌ডাবল এ’

সাউথইস্ট ব্যাংকের ঋণমান ‘‌ডাবল এ’

সাউথইস্ট ব্যাংক পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫ হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সাউথইস্ট ব্যাংক। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকাটি। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।

ডিএসইতে সাউথইস্ট ব্যাংকের শেয়ার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৬ টাকা ৬০ থেকে ১২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com