শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকে রফতানিকারক গ্রাহকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকে রফতানিকারক গ্রাহকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকে রফতানিকারক গ্রাহকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি রফতানিকারক গ্রাহকদের প্রতিনিধি কর্মকর্তাদের জন্য ‘ইম্পরট্যান্স অব টাইমলি অ্যান্ড এররলেস রিপোর্টিং অব এক্সপোর্ট ট্রানজেকশনস ইন অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওমেস) ফর দ্য এক্সপোর্টার ক্লায়েন্টস অব ডিফরেন্ট ব্রাঞ্চেস ইন ঢাকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত উক্ত কর্মশালায় ব্যাংকের ঢাকাস্থ বিভিন্ন এডি শাখার ৭০ জন রফতানিকারক গ্রাহকের প্রতিনিধি কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মাশালার মূল প্রতিপাদ্য ছিল রফতানিকারক গ্রাহকদের প্রতিনিধি কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম বা (ওমেস)-এ সময়মতো এবং সঠিকভাবে রিপোর্টিং করার পদ্ধতি এবং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সুজাত আলী প্রধান উক্ত প্রশিক্ষণ কর্মশালার নেতৃত্ব দেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার নিকট থেকে রফতানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক পরামর্শ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাকির ইমতিয়াজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং সায়মা বানু, ডিরেক্টর, ট্রেনিং ইনস্টিটিউট।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। হোসেন তার বক্তব্যে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলোর সঙ্গে নিজেদেরকে আরো হালনাগাদ রাখার পরামর্শ প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা ও সার্কুলারগুলো মেনে নির্ভুলভাবে রফতানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন সম্পাদন ও রিপোর্টিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। সর্বোপরি, তিনি রফতানিকারকদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আনয়ন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসির সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com