| সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদের কাছে থাকা ব্যাংকটির দুই লাখ শেয়ার হস্তান্তর করেছেন। এ শেয়ার তিনি তার ছেলে সালেহ আহমেদকে (ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে দিয়েছেন। ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেলন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯১৭ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮। এর ৩২ দশমিক ২২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam