| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক ও পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ও পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ ইমরান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অংশীদারত্বের আওতায় টিউশন ফি সংগ্রহ, পে-রোল ব্যাংকিং, শিক্ষক ঋণ (আলোক) ও অন্যান্য ব্যাংকিং সেবা দেয়া হবে।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam