| শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের আয়োজনে ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। ইসলামী ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো ড. এম কামাল উদ্দীন জসীমের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ইভিপি ড. মো. শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান ও মো. মাহমুদুল হক ভুঁইয়া এবং উপপরিচালক মো. জামাল হোসেন।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam