শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘সাসটেইনেবল ব্যাংক’ স্বীকৃতি উদযাপন করল এনসিসি ব্যাংক

  |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

‘সাসটেইনেবল ব্যাংক’ স্বীকৃতি উদযাপন করল এনসিসি ব্যাংক

‘সাসটেইনেবল ব্যাংক’ স্বীকৃতি উদযাপন করল এনসিসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের জন্য ‘সাসটেইনেবল ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে এনসিসি ব্যাংক। এ সম্মাননায় ভূষিত হওয়ায় ব্যাংকটি তাদের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. মনিরুল আলম, সাসটেইনেবল ও উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক টেকসই আর্থিক কার্যক্রমে অবদানের জন্য ২০২৪ সালের ‘সাসটেইনেবল ব্যাংক’-এর তালিকায় শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংককে অন্তর্ভুক্ত করে। ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পাঁচটি নির্ধারিত সূচকে ধারাবাহিক সাফল্যের ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। এ সূচকগুলো হলো সবুজ ও টেকসই অর্থায়ন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন, মূল ব্যাংকিং সূচকে টেকসই অগ্রগতি এবং সার্বিক ব্যাংকিং সেবার বিস্তৃতি।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com