শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিএমএসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার স্কিম চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক

  |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

সিএমএসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার স্কিম চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক

দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার প্রাক অর্থায়ন স্কিম চালু রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালে ঘোষিত এ স্কিমের মেয়াদ চলতি বছরের জুলাই মাসে শেষ হয়ে গেলেও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্কিম চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের অগ্রাধিকার খাত হিসেবে সিএমএসএমই খাতে ঋণ সুবিধা অব্যাহত রাখতে, অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা নির্বিঘ্ন করতে এবং এ খাতের গ্রাহকদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় ৩ বছর মেয়াদি ২৫ হাজার কোটি টাকার স্কিমটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

এর আগে ২০২২ সালের ১৯ জুলাই ‘‌সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ৩ বছর মেয়াদী এ স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে ২০২৩ সালের ৩১ জানুয়ারি এ স্কিমকে ‘‌প্রাক অর্থায়ন স্কিম’ নামে রূপান্তরিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত বিশেষ এ স্কিম থেকে ২ শতাংশ সুদে তহবিল সংগ্রহের সুযোগ দেয়া হয় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয় ৭ শতাংশ।

এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমই খাতে তাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে স্বল্প সুদে ঋণ বিতরণের সুযোগ করে দেয়া হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com