| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন মো. মোস্তাফিজুর রহমান
সিটিজেনস ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় এসইভিপি পদে কর্মরত ছিলেন। মোস্তাফিজুর রহমান ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়ায় বিভিন্ন বিভাগে ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam