শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটিজেনস ব্যাংকের নতুন এমডি হলেন আলমগীর হোসেন

  |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

সিটিজেনস ব্যাংকের নতুন এমডি হলেন আলমগীর হোসেন

সিটিজেনস ব্যাংকের নতুন এমডি হলেন আলমগীর হোসেন

সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আলমগীর হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার ডিএমডি ও করপোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান ছিলেন। ব্যাংক খাতে দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, করপোরেট ব্যাংকিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা অর্জন করেছেন।

আলমগীর হোসেন ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন। উভয় ব্যাংকেই তিনি শাখা, ব্যবসায়িক বিভাগ ও করপোরেট অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গুরুত্বপূর্ণ শাখাগুলো সফলভাবে পরিচালনার পাশাপাশি আলমগীর হোসেন ব্যাংক এশিয়ার করপোরেট ব্যবসার নেতৃত্ব দেন এবং প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি কয়েকবার ‘দ্য সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অর্জন করেছেন।

আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com