শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটিজেনস ব্যাংক ও রেডডট ডিজিটাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সিটিজেনস ব্যাংক ও রেডডট ডিজিটাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

সম্প্রতি সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং রবি অ্যাক্সেন্টেক পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিটিজেনস ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন এবং অ্যাক্সেন্টেক পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আদিল হোসেন নোবেল-এর উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল লতিফ এবং রেডডট ডিজিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসিব মুস্তাবসির।

এসময় সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাক্সেন্টেক পিএলসি এর আইসিটি ও সফটওয়্যার সল্যুশনস বিজনেসের জেনারেল ম্যানেজার জনাব চৌধুরী মহিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুযায়ী রেডডট ডিজিটাল লিমিটেড সিটিজেন্স ব্যাংক পিএলসি এর জন্য একটি আধুনিক ও সমন্বিত হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (ঐজওঝ) সরবরাহ করবে।

এই প্ল্যাটফর্মটি ব্যাংকের কর্মকর্তাদের তথ্য ব্যবস্থাপনা, উপস্থিতি পর্যবেক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন এবং স্বয়ংক্রিয় বেতন প্রক্রিয়াকরণসহ বিভিন্ন গুরুপূর্ণ মানবসম্পদ কার্যক্রমকে সহজতর করবে। সিটিজেন্স ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার শুরুর দিন থেকেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগটি সিটিজেন্স ব্যাংক পিএলসি‘র ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com