| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত
সিটি ব্যাংকের এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে নতুন দুই ডিএমডি নিয়োগ
বাংলাদেশের এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে সিটি ব্যাংক তাদের দুই শীর্ষ নির্বাহী মো. নুরুল আজম মজুমদার এবং কামরুল মেহেদীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এ নিয়োগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সিডিজিএস) অর্জনে ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকের ভূমিকাকে আরো সুদৃঢ় করবে।
মো. নুরুল আজম মজুমদার এর আগে সিটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন।
দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে মো. নুরুল আজম মজুমদার ব্র্যাঞ্চ ব্যাংকিং, করপোরেট ও রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান হিসেবে তার নেতৃত্ব সিটি ব্যাংককে এ খাতে উল্লেখযোগ্য সাফল্য এনে দেয়।
কামরুল মেহেদী, এর আগে সিটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি ব্যাংকের স্মল ও মাইক্রোফাইন্যান্স বিজনেস ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছেন।
কামরুল মেহেদীর নেতৃত্বে ব্যাংকটি সিএমএসএমই খাতের জন্য একাধিক উদ্ভাবনী ও প্রভাবশালী পণ্য সেবার সূচনা করে। পাশাপাশি কৃষি, নারী উদ্যোক্তা ও টেকসই অর্থায়ন খাতে শক্ত অবস্থান গড়ে তোলেন।
ব্র্যাক ব্যাংকে কর্মজীবন শুরু করা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্ববর্তী সেবার অভিজ্ঞতা সম্পন্ন কামরুল মেহেদী, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ব্যাংকিং লিডারশিপে গ্র্যাজুয়েট।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam