শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংক ও ইফাদ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

সিটি ব্যাংক ও ইফাদ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক ও ইফাদ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের এমডি তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় সারা দেশে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ডিস্ট্রিবিউশনে ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে সিটি ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি ও করপোরেট ব্যাংকিং প্রধান নুরুল্লাহ চৌধুরী, কমার্শিয়াল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহমুদ গণি, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি প্রধান তাহসিন হক এবং ইফাদ গ্রুপের সিএফও সোহাদ্বীপ কে দাস।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com