| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত
সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা করেছে রূপালী ব্যাংক
রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগগুলোর উপ মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্য সদস্যরা।
Posted ৫:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam