| বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
সীমান্ত ব্যাংক বাংলা কিউআর কোড পরিষেবা চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক, হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ও আইডিপিডি শাহ্নীলা ইসলাম শানীল এবং হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ‘কানেক্ট’ ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের সাহায্যে বাংলা কিউআর কোড স্ক্যান করে সহজেই কেনাকাটা করতে পারবেন।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam